Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত পথচারী

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত পথচারী
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক পথচারীর। বৃহস্পতিবার সকালে কেএলসি থানা এলাকার বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম জয়ন্তকুমার মণ্ডল (৫৩)। পোলেরহাটের বাসিন্দা তিনি। পণ্যবাহী গাড়িটি ধাক্কা দেয় ওই পথচারীকে। পিছনের চাকা উঠে যায় তাঁর মাথায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়ির চালককে গ্রেপ্তার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ