Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! শহরে বৃষ্টি নিয়ে পূর্বাভাস হাওয়া অফিসের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! শহরে বৃষ্টি নিয়ে পূর্বাভাস হাওয়া অফিসের
  • ২৫ আগস্ট, ২০২৫ ১০:০৮
Prefer us on Google

পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী, কাল মঙ্গলবারের মধ্যে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যদিও তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে নাও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমি অক্ষরেখার জেরে রাজ্যে কম-বেশি বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ, সোমবার শহরের আকাশ থাকবে প্রধানত আংশিক মেঘলা। এক বা দু’দফায় হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি কম। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১.৯ মিমি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ