আমেরিকায় অবৈধ অভিবাসীদের ধরপাকড়কে কেন্দ্র করে উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস। গতকাল, শনিবার(স্থানীয় সময়) প্যারামাউন্ট এলাকায় ফেডেরাল এজেন্টদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ হাজার ন্যাশনাল গার্ডসকে মোতায়েন করা হচ্ছে।



