Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

৬০ কোটির জালিয়াতি কাণ্ডে শিল্পার বিরুদ্ধে লুকআউট নোটিস

আরও বিপাকে অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তাঁদের বিরুদ্ধে এবার লুকআউট নোটিস জারি করল মুম্বই পুলিস। শিল্পা ও রাজের বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ আছে।

৬০ কোটির জালিয়াতি কাণ্ডে শিল্পার বিরুদ্ধে লুকআউট নোটিস
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

মুম্বই, ৫ সেপ্টেম্বর: আরও বিপাকে অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তাঁদের বিরুদ্ধে এবার লুকআউট নোটিস জারি করল মুম্বই পুলিস। শিল্পা ও রাজের বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ আছে। সেই মামলায় এই পদক্ষেপ নিয়েছে পুলিস। বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি খুলেছিলেন শিল্পা এবং রাজ। বর্তমানে বন্ধ হয়ে যাওয়া ওই কোম্পানিকে সামনে রেখে প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ।

Advertisement

পুলিসের এক আধিকারিক জানিয়েছেন শিল্পা ও রাজ মাঝেমধ্যেই বিদেশ সফর করেন। যে কারণে তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে।

এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গত মাসে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে জুহু থানায় মামলা হয়। পরে সেটি মুম্বই পুলিসের অর্থনৈতিক অপরাধ দমন শাখার হাতে স্থানান্তর করা হয়েছে। মুম্বইয়ের ওই ব্যবসায়ীর নাম দীপক কোঠারি। তাঁর কাছ থেকে ব্যবসায়িক কারণে ৬০ কোটি টাকা নেন শিল্পা ও রাজ। ২০১৫-২০২৩-এর মধ্যে ব্যবসা বৃদ্ধির কথা জানিয়ে এই বিপুল পরিমাণ অর্থ ওই ব্যবসায়ীর কাছ থেকে আদায় করেন তারকা দম্পতি। কিন্তু ব্যবসায় বিনিয়োগ না করে, ব্যক্তিগত কাজেই ৬০ কোটি টাকা খরচ করেন তাঁরা। এমনটাই অভিযোগ দীপকবাবুর।

Advertisement
সম্পর্কিত সংবাদ