Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুকে বিগ বাজেটের কালীপুজোয় থিমের বন্যা

প্রতিবছরই শক্তি আরাধনা ঘিরে আনন্দে মেতে ওঠে তমলুক। রাতভর শহরের ২৫টির বেশি বিগ বাজেটের পুজো মণ্ডপে লক্ষ দর্শনার্থীর স্রোত আছড়ে পড়ে। পাঁচ-ছ’দিন ধরে কালীপুজোর উৎসবের রেশ থাকে। পূর্ব মেদিনীপুর ও আশপাশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসেন।

তমলুকে বিগ বাজেটের কালীপুজোয় থিমের বন্যা
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীকান্ত পড়্যা, তমলুক:

Advertisement

প্রতিবছরই শক্তি আরাধনা ঘিরে আনন্দে মেতে ওঠে তমলুক। রাতভর শহরের ২৫টির বেশি বিগ বাজেটের পুজো মণ্ডপে লক্ষ দর্শনার্থীর স্রোত আছড়ে পড়ে। পাঁচ-ছ’দিন ধরে কালীপুজোর উৎসবের রেশ থাকে। পূর্ব মেদিনীপুর ও আশপাশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসেন।
এবছর তমলুকে কালীপুজোয় থিমের ছড়াছড়ি। ‘পুষ্পা’, ‘শিক্ষাই আসল পথ’, ‘আলপনা’, ‘লোভ-লালসা’, ‘সংকল্প’, ‘পরম্পরা’, ‘হংস সরোবর’, ‘রাজস্থানের রাজবাড়ি’-প্রভৃতি নানা থিম দেখা যাবে শহরে।
তাম্রলিপ্ত কলেজ গেটের সামনে চকোলেট বয় ক্লাবের থিম দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’। ওই সিনেমার প্রেক্ষাপটে মণ্ডপ তৈরি হচ্ছে। সেখানে লালচন্দন সহ বনাঞ্চলের নানা গাছগাছালি তুলে ধরা হবে। ক্লাবের কোষাধ্যক্ষ শমীক গুছাইত বলেন, ১২তম বর্ষে পুজোর বাজেট ছ’লক্ষ টাকা।
হরিরবাজার অ্যাথলেটিক ক্লাবের থিম ‘শিক্ষাই আসল পথ’। মণ্ডপে দেখা যাবে, এক শিশুর হাত ধরে মা একের পর এক সিঁড়ির ধাপ উঠছেন। একসময় সেই শিশু এপিজে আবদুল কালামের মতো জগৎবিখ্যাত হয়ে উঠছে। সিঁড়ির প্রতি ধাপে মণীষীদের বাণী লেখা থাকবে। ক্লাবের সম্পাদক কৌশিক অধিকারী বলেন, ৭৪তম বর্ষে আমাদের পুজোর বাজেট সাত লক্ষ টাকা।
হ্যামিল্টন স্কুল চত্বরে সানরাইজ ক্লাবের ২৮তম বর্ষের থিম ‘গ্রামীণ পরিবেশ’। মুক্তোর প্রতিমা তৈরির পরিকল্পনাও আছে। পুজোর পরদিন এখানে প্রায় ৮০০-৯০০মানুষকে খাওয়ানো হয়। ক্লাব সম্পাদক সুতেজ অধিকারী জানান, বাজেট প্রায় ১৪লক্ষ টাকা। বর্গভীমা মন্দিরের কাছে সবুজপাতা ক্লাবের থিম ‘রাজস্থানের রাজবাড়ি’। কলকাতা ও মুম্বাইয়ের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। পুজো কমিটির সম্পাদক স্নেহাশিস পাড়ই বলেন, ৪৭তম বর্ষে আমাদের বাজেট প্রায় ৩০লক্ষ টাকা।
৫৫তম বর্ষে বাদামতলার উত্তরায়ণ ক্লাবের থিম ‘আলপনা’। বাজেট প্রায় ১৬লক্ষ টাকা। পুরো মণ্ডপজুড়ে আলপনার ছবি দেখা যাবে। বিশিষ্ট শিল্পী সনাতন পাল দক্ষিণেশ্বরের কালীমূর্তির আদলে প্রতিমা গড়ছেন। হাসপাতাল মোড়ে বিদ্রোহী সংঘের থিম ‘লোভ-লালসা’। অতিরিক্ত লোভ ও লালসার পরিণামে কীভাবে মানুষের পতন হয়, সেটাই শিল্পের ছোঁয়ায় তুলে ধরা হয়েছে। এখানকার পুজো ৪৩বছরে পড়ল।
শহরে স্টেডিয়াম গেটের কাছে কিশোর সংঘের থিম ‘হংস সরোবর’। মণ্ডপের ভিতর জোড়া হাঁসের মডেল থাকবে। ক্লাব সভাপতি বাচ্চু সামন্ত বলেন, এবার ৫৪তম বর্ষে আমাদের বাজেট ১৫লক্ষ টাকা।
শালগেছিয়ায় অমর সংঘের থিম ‘সংকল্প’। পুজোয় ব্যবহৃত নানা সামগ্রী দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে। ৬৯তম বর্ষে বাজেট প্রায় ন’লক্ষ টাকা। শালগেছিয়া রাজদূত ক্লাবের থিম পরম্পরা। ৫০তম বর্ষে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা মণ্ডপ তৈরি করছেন। বাজেট ১৭লক্ষ টাকা।
তমলুক শহরের সবচেয়ে নজরকাড়া কালীপুজো আয়োজন করে ফাইভস্টার ক্লাব। এবার মণ্ডপের জায়গা বদল হয়েছে। মেডিক্যালের আউটডোর গেটের সামনে মণ্ডপ তৈরি করছেন গৌরাঙ্গ কুইল্যা। ক্লাবের কর্ণধার চঞ্চল খাঁড়া বলেন, ৫১তম বর্ষে বিগতদিনের মতো মুম্বাই ও কলকাতার শিল্পীদের এনে জমজমাট অনুষ্ঠান হবে। 

সম্পর্কিত সংবাদ