Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লিলুয়ায় আটটি গোরু চুরির কিনারা, দীঘা থেকে ধৃত ৮

লিলুয়ায় আটটি গোরু চুরির কিনারা, দীঘা থেকে ধৃত ৮
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: লিলুয়ার একটি খাটাল থেকে আটটি গোরু চুরির ঘটনায় শনিবার আটজনকে গ্রেপ্তার করেছে লিলুয়া থানার পুলিস। এদিন সকালে নিউ দীঘা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম আজিজুল শেখ, ইসমাইল শেখ, কুরবান আনসারি, দুরন্ত হালদার, রাজা খান, মুজাফফর গাজি, সারাবুল শেখ ও প্রশান্ত অধিকারী। তারা প্রত্যেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের এদিন হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। গত ৫ জানুয়ারি গভীর রাতে লিলুয়ার সি রোড এলাকার একটি খাটাল থেকে দুধ ব্যবসায়ী দীপককুমার রাইয়ের ছ’টি গোরু চুরি যায়। ওই খাটাল থেকেই চুরি যায় আরেক ব্যবসায়ীর আরও দু’টি গোরু। পরের দিন লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপক। তদন্তে নেমে সি রোড সংলগ্ন বিভিন্ন রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিস। সেই সূত্র ধরেই জানা যায়, জনা আটেক লোক গোরুগুলিকে খাটাল থেকে বের করে একটি গাড়িতে তুলে দীঘায় নিয়ে গিয়েছে। সেইমতো এদিন নিউ দীঘায় অভিযান চালিয়ে আটজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিস। পুলিস সূত্রে খবর, দীঘায় যাওয়ার পথে গোরুগুলিকে কোথাও বিক্রি করা হয়েছে। তারপর দীঘায় গিয়ে অভিযুক্তরা লুকিয়ে ছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ