Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লেকটাউনে বাড়িতে আগুন

লেকটাউনে বাড়িতে আগুন
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শুক্রবার দক্ষিণদাঁড়ির একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটল। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কেউ হতাহত না হলেও এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আশপাশের বাড়ির লোকজনকে সরানো হয়েছিল। এমনকী, পাশের বাড়িগুলির থেকে গ্যাস সিলিন্ডারও সরিয়ে ফেলা হয়। পুলিস ও দমকল সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে আগুন লেগেছিল, সেই দোতলা বাড়ির ছাদে কাঠ মজুত করা ছিল। তাতে কোনওভাবে আগুন ধরে। সেখান থেকেই আগুন ছড়ায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ