Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ পিএসজি’র বিরুদ্ধে বায়ার্নের কঠিন লড়াই, রিয়ালকে চ্যালেঞ্জ জানাতে তৈরি লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে হাইভোল্টেজ লড়াই। মঙ্গলবার ঘরের মাঠ অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদের মুখোমুখি লিভারপুল। অতীতে ইউরোপ সেরার আসরে এই দুই দলের লড়াই আলাদা মাত্রা পেয়েছে।

আজ পিএসজি’র বিরুদ্ধে বায়ার্নের কঠিন লড়াই, রিয়ালকে চ্যালেঞ্জ জানাতে তৈরি লিভারপুল
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে হাইভোল্টেজ লড়াই। মঙ্গলবার ঘরের মাঠ অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদের মুখোমুখি লিভারপুল। অতীতে ইউরোপ সেরার আসরে এই দুই দলের লড়াই আলাদা মাত্রা পেয়েছে। এর মধ্যে ২০১৮ ও ২০২২ সালের ফাইনালে লিভারপুলকে হারিয়ে খেতাব জেতে রিয়াল। আর মুখোমুখি সাক্ষাতে ৭-৪ ব্যবধানে এগিয়ে স্প্যানিশ জায়ান্টরা। মঙ্গলবারও ফেভারিট হিসেবেই মাঠে নামবে জাবি আলোন্সোর ছেলেরা। তবে ঘরের মাঠে রিয়ালকে টেক্কা দিতে মরিয়া ‘দ্য রেডস’ ব্রিগেড।

Advertisement

গতবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রিয়ালকে ২-০ গোলে বশ মানায় লিভারপুল। ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন এমবাপে। এবার অবশ্য দুরন্ত ছন্দে রয়েছেন ফরাসি তারকা। ইতিমধ্যেই সব টুর্নামেন্ট মিলিয়ে ১৪ ম্যাচে ১৮টি গোল করে ফেলেছেন তিনি। এছাড়া জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াসরাও গোলের মধ্যে রয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম তিনটি ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন ভিনিসিয়াস-এমবাপেরা। পক্ষান্তরে, মরশুমের শুরুতে ধারাবাহিকতার অভাবে ধুঁকছে লিভারপুল। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে হারের পাশাপাশি লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে তারা। তবে সেই ধাক্কা সামলে শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জয়ে ফেরে দ্য রেডস। এবার চ্যাম্পিয়ন্স লিগের আসরেও জয় তুলে নিতে মরিয়া আর্নে স্লট-ব্রিগেড।
দিনের অপর ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে দু’দল। ফলে মঙ্গলবার পার্ক দ্য প্রিন্সেসে হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ফুটবলপ্রেমীরা। চলতি মরশুমে এখনও পর্যন্ত অল উইন রেকর্ড অক্ষত রেখেছে বায়ার্ন। তবে মঙ্গলবার পিএসজি’র বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ হবে না ভিনসেন্ট কোম্পানির ছেলেদের। মাথায় রাখতে হবে, এনরিকের প্রশিক্ষণে গত মরশুমে প্রথমবারের জন্য ইউরোপ সেরার স্বাদ পেয়েছে প্যারিসের ক্লাবটি। পাশাপাশি ক্লাব বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন ডেম্বেলেরা। নতুন মরশুমেও দারুণ উজ্জীবিত তাঁদের। তবে মঙ্গলবার চোটের কারণে দু’দলই বেশ কয়েকজন ফুটবলারকে পাবে না। অপর ম্যাচে স্লাভিয়া প্রাহার মুখোমুখি হবে আর্সেনাল।

সম্পর্কিত সংবাদ