লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে পালিত হচ্ছে ‘রাষ্ট্রীয় একতা দিবস’। সেই উপলক্ষ্যে গুজরাতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় ঝাড়গ্রাম থানায়। আজ, শনিবার সন্ধ্যায় থানার প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়। ঝাড়গ্রামের থানার আইসি উদয় শঙ্কর ঘোষ-সহ থানার অন্যান্য পুলিশ অফিসার ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন স্কুলের প্রায় ১০০ জন পড়ুয়া থানায় বসে অনুষ্ঠানের সম্প্রচার দেখে।
Advertisement



