নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রথম জেলা হিসেবে আগে থেকে কর্মরত, আদালতের রায়ে চাকরিহারা, নন-টেইন্টেড শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করল দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই তালিকায় ২৭৭ জন সহকারী শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মী রয়েছেন। চাকরি বাতিলের নির্দেশের সময় তাঁরা কোনও স্কুলে কর্মরত ছিলেন, তাও উল্লেখ করা হয়েছে তালিকায়। এর ভিত্তিতেই তাঁরা পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। এই ধরনের প্রার্থীদের মধ্যশিক্ষা পর্ষদ নন-টেইন্টেড হিসেবে চিহ্নিত করে নো অবজেকশন সার্টিফিকেট দিলেই তাঁরা পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন।



