Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পুজোর মাসে মদ বিক্রি বাড়ল ৫০০ কোটি টাকার

এবার বিজয়া দশমীর দিনেই পড়েছিল গান্ধীজয়ন্তী। অর্থাৎ, ‘ড্রাই ডে’।

পুজোর মাসে মদ বিক্রি বাড়ল ৫০০ কোটি টাকার
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এবার বিজয়া দশমীর দিনেই পড়েছিল গান্ধীজয়ন্তী। অর্থাৎ, ‘ড্রাই ডে’। তা সত্ত্বেও পুজোর মাসে (সেপ্টেম্বর) গত বছরের তুলনায় এবছর প্রায় ৫০০ কোটি টাকার বেশি মদ বিক্রি হল রাজ্যে। আবগারি ব্যবসায়ীদের থেকে পাওয়া খবর অনুযায়ী, গত বছর সেপ্টেম্বর মাসে (অর্থাৎ পুজোর ঠিক আগে) প্রায় ২,০২২ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। সেই জায়গায় এবছর একই সময়কালে ২,৫৫৬ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এর ফলে ১,৯৮০ কোটি টাকার আবগারি শুল্ক আদায় হয়েছে রাজ্যের। এবার দশমীতে গান্ধীজয়ন্তী না পড়লে বিক্রির হার আরও বাড়ত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সাধারণত, প্রতি রবিবার বন্ধ থাকে মদের ডিপো। তবে সেপ্টেম্বরের শেষের দিকের রবিবারও ডিপো খোলা রাখা হয়েছিল। একই মাসে বিশ্বকর্মা পুজো এবং দুর্গাপুজো পড়ায় বিক্রি বেড়েছে বলে মনে করছেন আবগারি ব্যবসায়ীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ