আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে মদের দাম। বিয়ার বাদে সবধরনের মদের দাম বাড়তে চলেছে। এমনটাই জানা গিয়েছে। ৭৫০ মিলিলিটার মদের বোতলের দাম বাড়ছে ৩০/৪০ টাকা পর্যন্ত। ১৮০ মিলিলিটারের মদে দাম বাড়ছে ১০ টাকা পর্যন্ত। গতবছর বিয়ারের দাম বাড়ানো হয়েছিল। এবারে বিয়ারের দাম না বাড়ানোর পিছনে যুক্তি রয়েছে। বিয়ারে যেহেতু অন্যান্য মদের তুলনায় অ্যালকোহলের মাত্রা কম থাকা তাই সেটি কম ক্ষতিকারক। অন্যান্য মদের দাম বৃদ্ধি পাওয়ায় এবার সুরাপ্রেমীরে ঝুঁকবেন বিয়ারের দিকেই। তাই বিয়ারের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।



