Bartaman Logo
২৪ জুন, ২০২৬

জয়েশের সঙ্গে যোগ, রাজস্থানে ধৃত ১

রাজস্থানে জয়েশ-ই-মহম্মদের সঙ্গে যোগ থাকার অভিযোগে ববিতা ধাকরকে গ্রেপ্তার করেছে এটিএস। জঙ্গি কার্যকলাপের চেষ্টা চলছে। বিস্তারিত পড়ুন।

জয়েশের সঙ্গে যোগ, রাজস্থানে ধৃত ১
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে রাজস্থানে গ্রেপ্তার করা হল এক মহিলাকে। ধৃতের নাম ববিতা ধাকর ওরফে খাদিজা। রবিবার জয়পুর থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। আদতে গঙ্গাপুর সিটির বাসিন্দা ববিতা বেশ কয়েকবছর ধরে জয়পুরে থাকত। কয়েক মাস ধরে নজরদারি চালানোর পরে অবশেষে তাকে হেফাজতে নিয়েছে এটিএস। গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তান থেকে সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি কার্যকলাপের চেষ্টা চালানো হচ্ছে। সে কাজে সহায়তার জন্য স্থানীয়দের মগজধোলাই করা হচ্ছে জঙ্গি মতাদর্শে। ববিতা তাদেরই একজন বলে দাবি এটিএসের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ববিতার দু’টি সিম কার্ড রয়েছে। তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায়ই আপত্তিকর পোস্ট করা হয়। এই অ্যাকাউন্টের মাধ্যমে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখা হয়। ববিতার ফ্রেন্ডলিস্টে অনেকেরই প্রোফাইলে জয়েশ-ই-মহম্মদ সহ অন্য জঙ্গিগোষ্ঠীর পতাকা রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ