Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশন ডিলারদের আয় বৃদ্ধি করার দাবিতে মোদিকে চিঠি

দেশের রেশন ডিলারদের মাসে অন্তত ৫০ হাজার টাকা আয়ের ব্যবস্থা করার জন্য দোকান থেকে নির্দিষ্ট কয়েকটি পরিষেবা চালুর প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ডিলারদের সর্বভারতীয় সংগঠন।

রেশন ডিলারদের আয় বৃদ্ধি  করার দাবিতে মোদিকে চিঠি
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের রেশন ডিলারদের মাসে অন্তত ৫০ হাজার টাকা আয়ের ব্যবস্থা করার জন্য দোকান থেকে নির্দিষ্ট কয়েকটি পরিষেবা চালুর প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ডিলারদের সর্বভারতীয় সংগঠন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু চিঠিতে মোট আটটি প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে অন্যতম ‘টাইড ওভার স্কিমে’ রেশন দোকানের মাধ্যমে ভরতুকিতে সস্তায়  চাল ও গম বিক্রির ব্যবস্থা করা। এটা হলে সাধারণ  মানুষ মানুষ ৬ টাকা ১০ পয়সা কেজি দরে গম এবং ৮ টাকা ৩০ পয়সা কেজিতে চাল কিনতে পারবেন। সংগঠনের বক্তব্য, এই প্রকল্পটি দেশে চালু থাকলেও খুব কম রাজ্যকে তা দেওয়া হয়। এটা চালু হলে চাল-গম বিক্রির  কমিশন থেকে ডিলারদের আয় বাড়বে। রেশন দোকান থেকে ৫ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার বিক্রির ব্যবস্থা, জন পোষণ কেন্দ্র, জন ওষধি কেন্দ্র , ডাক ও ব্যাংকিং পরিষেবা, কমন সার্ভিস সেন্টার চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনের বক্তব্য, কমিশন বাবদ যে হারে টাকা দেওয়া হয় তাতে দোকান চালানোর খরচ ওঠে না। এদিকে ফেডারেশন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াকে চিঠি দিয়ে অভিযোগ করেছে, অনেক জায়গায় রেশন দোকানের সামনে এক শ্রেণির লোক গ্রাহকদের কাছ থেকে চাল-গম কিনে নিচ্ছে। এতে ডিলারদের সম্পর্কে মানুষের ধারণা খারাপ হচ্ছে। এটা বন্ধ করার অনুরোধ করা হয়েছে। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ