Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইএসআই কর্তৃপক্ষের তরফে চিঠি

কর্মচারী রাজ্য বিমা নিগমে (ইএসআইসি) পাওনা আদায় হচ্ছে না কোটি কোটি টাকা। পূরণ হচ্ছে না এই সংক্রান্ত টার্গেটও। এই ব্যাপারে এবার আঞ্চলিক অধিকর্তাদের চরম সময়সীমা দিয়ে চিঠি দিল নিগম কর্তৃপক্ষ।

ইএসআই কর্তৃপক্ষের  তরফে চিঠি
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মচারী রাজ্য বিমা নিগমে (ইএসআইসি) পাওনা আদায় হচ্ছে না কোটি কোটি টাকা। পূরণ হচ্ছে না এই সংক্রান্ত টার্গেটও। এই ব্যাপারে এবার আঞ্চলিক অধিকর্তাদের চরম সময়সীমা দিয়ে চিঠি দিল নিগম কর্তৃপক্ষ। সূত্রে জানা যাচ্ছে, বকেয়া রয়েছে প্রায় ৬৬৭ কোটি ২৫ লক্ষ টাকা। পাশাপাশি বিভিন্ন ক্লেম বাবদ পাওনা আদায় বাকি রয়েছে ১৭ কোটি টাকার কিছু বেশি। এমন আরও একাধিক ক্যাটিগরি রয়েছে। ইএসআইসি কর্তৃপক্ষ তার চিঠিতে উল্লেখ করেছে, গত জুলাই মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ১২ শতাংশ ‘রিকভারি’ করা সম্ভব হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ