বাড়ির উঠোন থেকে তিন বছরের শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘ। জলপাইগুড়ির বানারহাট থানার কলাবাড়ি চা বাগানের ঘটনা। আজ, শুক্রবার সন্ধ্যায় শিশুটি তার দাদুর সঙ্গে বাড়ির উঠোনের সামনের রাস্তায় বসেছিল। সেই সময়ে চিতাবাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তাকে টেনে নিয়ে চলে যায়। পরে ওই চা বাগানের ১৮ নম্বর সেকশন থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পুলিস ও বনদপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।



