Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ

আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ
  • ৩১ জুলাই, ২০২৫ ২২:০৭
Prefer us on Google

ফের আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে বনদপ্তরের খাঁচায় ধরা পড়ল আরও একটি চিতাবাঘ। আজ, বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিট নাগাদ বাগানের ১০-বি নিউ সেকশনে ছাগলের টোপ দিয়ে বনদপ্তরের পাতা খাঁচায় পূর্ণবয়স্ক  পুরুষ চিতাবাঘটি ধরা পড়ে। এই নিয়ে মাত্র গত ১০ দিনে ওই বাগানে তিনটি চিতাবাঘ খাঁচা বন্দি হল। বাগানের জেনারেল ম্যানেজার চিন্ময় ধর বলেন, পর পর তিনটি চিতাবাঘ ধরা পড়ায় আমরা এখন অনেকটাই স্বস্তিবোধ করছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ