কাঠমাণ্ডু: বিধ্বংসী হড়পা বানে ভেসে গিয়েছে ঘরবাড়ি-মানুষ। গয়না-টাকা ও অন্যান্য সামগ্রীও ভেসে গিয়েছে নদীতে। ওই সামগ্রী কুড়ানোর ধুম পড়ে গিয়েছে। বানবিধ্বস্ত নেপালের এই চিত্র কয়েকদিন আগে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বারবার অনুরোধ করেও সেই গয়নাগাঁটি উদ্ধার হয়নি। এবার বানের জলে ভেসে আসা টাকা-গয়না থানায় জমা দেওয়ার জন্য নির্দেশিকা জারি করল পুলিশ। রবিবার পুলিশের পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, বন্যায় পাওয়া মূল্যবান সামগ্রী আত্মীয়স্বজনদের মধ্যে বিলিয়ে দেওয়া, বিক্রি করা বা নিজেদের কাছে রাখা যাবে না। সবই থানায় জমা দিতে হবে। এই নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন। তাছাড়া মূল্যবান নথিও প্রকৃত মালিকের হাতে ফেরাতে হবে।



