Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতের শেষ আপ ও ডাউন ট্রেন বাতিল, ক্ষোভ যাত্রীদের মধ্যে

শিয়ালদহ-বজবজ শাখায় রাতের শেষ আপ এবং ডাউন ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। ওই শাখার প্রতিটি স্টেশনের টিকিট কাউন্টারের পাশে এই মর্মে সাদা কাগজে লিখে তা সাঁটিয়ে দেওয়া হয়েছে।

রাতের শেষ আপ ও ডাউন ট্রেন বাতিল, ক্ষোভ যাত্রীদের মধ্যে
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: শিয়ালদহ-বজবজ শাখায় রাতের শেষ আপ এবং ডাউন ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। ওই শাখার প্রতিটি স্টেশনের টিকিট কাউন্টারের পাশে এই মর্মে সাদা কাগজে লিখে তা সাঁটিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিটি স্টেশনে প্রচার করা হয়েছে। কিন্তু কেন তা বাতিল এবং কবে ফের তা চালু হতে পারে, সে ব্যাপারে রেল কর্তৃপক্ষের ওই প্রচারে কিছু জানায়নি। এদিন বিষয়টি এই শাখার নিত্যযাত্রীদের নজরে আসার পর তাঁদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। উত্তর জানতে স্টেশন মাস্টারদের ঘর ও টিকিট কাউন্টারের সামনে যাত্রীরা ভিড় করেন। কিন্তু কোনও স্টেশন মাস্টার যাত্রীদের সদুত্তর দিতে পারেননি।

Advertisement

ওই শাখার এক যাত্রী সুজয় দাস বলেন, এদিন সকালে বজবজ থেকে ট্রেন ধরতে গিয়ে অনেকের মতো আমার চোখে পড়ে ওই বিশেষ ঘোষণা। শিয়ালদহ থেকে রাত ১১ টা ১০ মিনিটে ৩৪১৬৬ ডাউন এবং বজবজ থেকে ওই ট্রেন আপ হয়ে গভীর রাতে ফের শিয়ালদহে যায়। এই দুটি লোকাল ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল থাকবে। শেষ এই দু’টি ট্রেনে করে প্রচুর মানুষ বজবজে ফেরেন। স্বাভাবিকভাবেই ওই যাত্রীদের খুব অসুবিধার মুখে পড়তে হবে। রেল কর্তৃপক্ষের উচিত ছিল, আরও আগে থেকে জানানো। তাছাড়া কেন এমন করা হচ্ছে, তাও জানানো হল না।
পূর্ব রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে, ওই শাখায় রেল লাইনে জরুরি মেরামতের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। খুব শীঘ্রই ওই কাজ সম্পূর্ণ হলে ফের তা চালু করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ