Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গত মরশুমের বিজয়ী আরসিবি এবারের আইপিএল শুরু করল চ্যাম্পিয়নের মতোই, মাঠে নেমেই দুরন্ত ছন্দে বিরাট কোহলি

নতুন মরশুমেও গতবারের ফর্ম ধরে রাখলেন বিরাট কোহলি, দেবদূত পাদিক্কালরা। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে কার্যত উড়িয়ে দিল রয়েল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরু। ৬ উইকেটে জিতল তারা।

গত মরশুমের বিজয়ী আরসিবি এবারের আইপিএল শুরু করল চ্যাম্পিয়নের মতোই, মাঠে নেমেই দুরন্ত ছন্দে বিরাট কোহলি
  • ২৯ মার্চ, ২০২৬ ০০:০৩
Prefer us on Google

বেঙ্গালুরু, ২৮ শে মার্চ: নতুন মরশুমেও গতবারের ফর্ম ধরে রাখলেন বিরাট কোহলি, দেবদূত পাদিক্কালরা। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে কার্যত উড়িয়ে দিল রয়েল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরু। ৬ উইকেটে জিতল তারা। আর দুরন্ত ব্যাট করে বিরাট কোহলি বুঝিয়ে দিলেন টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও তার ব্যাটের জাদু একই আছে। মাঠে ফিরেই দুরন্ত হাফ সেঞ্চুরি করলেন কিং কোহলি। আজ বিরাট আইপিএলে নিজের ৬৪ তম অর্ধ শতরান করলেন।   

Advertisement

প্রথমে ব্যাট করে ৯  উইকেটে ২০১ রান তোলে হায়দরাবাদ। সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটের দুরন্ত ফর্ম এদিন ধরে রাখলেন ঈশান কিষান। মাত্র ৩৮ বলে ৮০ রান করেন তিনি। শেষের দিকে নেমে ১৮ বলে ঝড়ো ৪৩ রান করেন অনিকেত ভার্মা। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেন আরসিবির জ্যাকব ডাফি। এদিন ম্যাচের সেরাও হলেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিল সল্টের উইকেট হারায় বেঙ্গালুরু। এরপর বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ম্যাচের হাল ধরেন দেবদূত পাদিক্কাল। দ্বিতীয় উইকেট জুটিতে তারা তোলেন ১০১ রান। ২৬ বলে ৬১ রান করে আউট হন পাদিক্কাল। এরপর কখনও অধিনায়ক রজত পাতিদার আবার কখনও টিম ডেভিডকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে নেন বিরাট কোহলি। এদিন ওপেন করে শেষ পর্যন্ত ক্রিজে থেকে আরসিবিকে ম্যচ জিতিয়ে মাঠ ছাড়লেন বিরাট। ৩৮ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি। 

সম্পর্কিত সংবাদ