Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

২৬/১১-র ধাঁচে হামলার হুমকি লস্কর-ই-তোইবার

মুম্বই হামলার স্মৃতি উসকে দিল লস্কর-ই-তোইবা। ২৬/১১-এর ধাঁচে সমুদ্রপথ ব্যবহার করে ভারতে আবারও হামলার হুমকি দিয়েছে পাকিস্তানের এই জঙ্গি সংগঠন

২৬/১১-র  ধাঁচে হামলার হুমকি লস্কর-ই-তোইবার
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মুম্বই হামলার স্মৃতি উসকে দিল লস্কর-ই-তোইবা। ২৬/১১-এর ধাঁচে সমুদ্রপথ ব্যবহার করে ভারতে আবারও হামলার হুমকি দিয়েছে পাকিস্তানের এই জঙ্গি সংগঠন। সম্প্রতি একটি ভিডিয়োতে লস্কর নেতা তথা পহেলগাঁও  হামলার মূলচক্রী সাইফুল্লাহ কাসুরি ভারতে হামলার হুমকি দিয়েছে। তার দাবি, ‘২০২৫ সালে পাকিস্তান আকাশপথে আধিপত্য প্রতিষ্ঠা করেছে। ২০২৬ সালে সমুদ্রেও আধিপত্য প্রতিষ্ঠা করবে। স্থল, আকাশ বা সমুদ্র—কোনও ক্ষেত্রেই ‘শত্রুর’ জন্য জায়গা থাকবে না।’ এই আধিপত্যকে ‘ঈশ্বরের ইচ্ছা’ বলেও মন্তব্য করেছে ওই জঙ্গিনেতা। এই হুমকিকে গুরুত্ব দিয়েই দেখছে ভারতীয় কর্তৃপক্ষ। পশ্চিম উপকূলরেখায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ