Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ধসের জেরে বিপর্যস্ত কালিম্পং ও সিকিমের লাইফ লাইন

ধসের জেরে বিপর্যস্ত কালিম্পং ও সিকিমের লাইফ লাইন
  • ৩০ আগস্ট, ২০২৫ ১০:০৮
Prefer us on Google

ফের ধসের জেরে বিপর্যস্ত কালিম্পং ও সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। বৃষ্টির জেরে আজ, শনিবার সংশ্লিষ্ট সড়কের কালিঝোরায় পাহাড় থেকে বোল্ডার ধসে পড়ে রাস্তার উপর। ফলে রাস্তাটির ওই অংশ বন্ধ হয়ে গিয়েছে। ধস সরানোর কাজে নেমেছে এনএইচআইডিসিএল। কালিম্পং জেলা পুলিস জানিয়েছে, ধসের কারণে ছোট যানবাহনগুলি লাভা-গোরুবাথান রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর ১০ নম্বর জাতীয় সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে চালকদের সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে একাধিকবার ধসের জেরে কালিম্পং ও সিকিমের লাইফ লাইনটি বন্ধ হল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ