ভারী বৃষ্টির জেরে বেড়েছে একাধিক নদীর জলস্তর। তাই বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। তেমনই ময়ূরাক্ষী নদীর জলস্তরও বেড়েছে। খোলা হয়েছে তিলপাড়া ব্যারেজের লক গেট। আর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হতেই বিপত্তি ঘটে। তিলপাড়া ব্যারেজের অফিস চত্বরের সীমানা পাঁচিলের পাশেই থাকা মাটি ধসতে শুরু করেছে। ব্যারেজ লাগোয়া এলাকার অনেকটা অংশের মাটি ধসে গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে, ধস নামা অংশে দ্রুত সংস্কারের কাজ শুরু হয়েছে।



