উত্তর সিকিমে এখনও বহু রাস্তা ধসে অবরুদ্ধ। মঙ্গন থেকে চুংথাং ভায়া সংকালান রোড বন্ধ। চুংথাং থেকে লাচেনের পথে একাধিক জায়গায় ধসে রাস্তা বন্ধ। লাচুং থেকে ইয়ুমথাং রোড বন্ধ। মঙ্গন থেকে গ্যাংটক ভায়া ফুডুং রোডে শুধুমাত্র হালকা যানবাহন চলার অনুমতি দেওয়া হচ্ছে। একইভাবে মঙ্গন থেকে চুংথাং ভায়া ফিদাং রোডেও কোনও ভারী গাড়ি যেতে দেওয়া হচ্ছে না।



