Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

৩,৪৭২ কোটিতে কেনা হয়েছে জমি, আরবিআইয়ের নয়া ভবন মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে

এতদিন মেগাপলিসে জায়গা ভাড়া নিয়ে চলত একাধিক অফিস। এবার সমস্ত দপ্তরকে এক ছাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

৩,৪৭২ কোটিতে কেনা হয়েছে জমি, আরবিআইয়ের নয়া ভবন মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: এতদিন মেগাপলিসে জায়গা ভাড়া নিয়ে চলত একাধিক অফিস। এবার সমস্ত দপ্তরকে এক ছাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাণিজ্য নগরী মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে তৈরি হবে রিজার্ভ ব্যাঙ্কের অত্যাধুনিক অফিস। সেজন্য কেনা হয়েছে ৪.২ একর জমি। ৩ হাজার ৪৭২ কোটি টাকা দিয়ে মুম্বই মেট্রো কর্পোরেশনের কাছ থেকে এই জমি কিনেছে আরবিআই।

Advertisement

অতীতে কয়েক দশক ধরে এই জায়গাতেই মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর ছিল। এখানেই ছিল শিবসেনা ও এনসিপির প্রধান কার্যালয়। পরের দিকে এই এলাকা দিয়ে কোলাবা থেকে অ্যারে কলোনির ৩৩ কিলোমিটার দীর্ঘ  ভূগর্ভস্থ মেট্রো লাইনের কাজ হয়। সেইসূত্রে বিধান ভবন মেট্রো স্টেশন নির্মাণের জন্য পুরো এলাকা খালি করে দেওয়া হয়েছিল। এবার সেখানেই গড়ে উঠবে আরবিআইয়ের নতুন অফিস। সূত্রে খবর, এর আগে এয়ার ইন্ডিয়ার পুরনো সদর দপ্তর কিনতে চেয়েছিল আরবিআই। কিন্তু সরকারের তরফে অনুমতি মেলেনি। শেষমেশ ৫ সেপ্টেম্বর নরিম্যান পয়েন্টের জায়গাটি কেনা হয়। প্রতি একর দাম পড়েছে ৮৩৪ কোটি টাকা।

সম্পর্কিত সংবাদ