Bartaman Logo
৯ জুন, ২০২৬

সম্পত্তি বাঁচাতেই তেজপ্রতাপকে ত্যাজ্যপুত্র করেছেন লালুপ্রসাদ, দাবি জিতনরাম মাঝির

বড় ছেলে তেজপ্রতাপকে ত্যাজ্যপুত্র করা আসলে যাদব পরিবারের নাটক। তার পিছনে কোনও রাজনীতি নেই। গোটাটাই পারিবারিক চক্রান্ত।

সম্পত্তি বাঁচাতেই তেজপ্রতাপকে ত্যাজ্যপুত্র করেছেন লালুপ্রসাদ, দাবি জিতনরাম মাঝির
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বড় ছেলে তেজপ্রতাপকে ত্যাজ্যপুত্র করা আসলে যাদব পরিবারের নাটক। তার পিছনে কোনও রাজনীতি নেই। গোটাটাই পারিবারিক চক্রান্ত। ছেলের প্রতি কোনও ক্ষোভ নয়। বরং বিবাহবিচ্ছেদের মামলায় তেজপ্রতাপের সঙ্গে যাদব পরিবারকে যাতে কোনও ফাঁপড়ে পড়তে না হয়, সে জন্যই ত্যাজ্যপুত্রের নাটক। কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি এমনই দাবি তুললেন লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। 

Advertisement

ক’দিন আগেই তেজপ্রতাপকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। তা নিয়ে বিহারের রাজনীতি তো বটেই, একইসঙ্গে জাতীয় রাজনীতিতেও নানা কানাঘুষো শোনা গিয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবি নতুন করে অন্য জল্পনার জন্ম দিল। 
তেজপ্রতাপ ও তাঁর স্ত্রী ঐশ্বর্য রাইয়ের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। মাঝির দাবি, লালুপ্রসাদ এটা বুঝে গিয়েছেন যে, আদালতের রায় ঐশ্বর্যের পক্ষেই যাবে। আর সেটা হলে খোরপোষ বা ভাগ-বাটোয়ারায় ঐশ্বর্যকে যাদব পরিবারের সম্পত্তি দিতে হবে। সেই জন্যই পরিকল্পনামাফিক তেজপ্রতাপকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন লালুপ্রসাদ। উদ্দেশ্য একটাই। আদালত নির্দেশ দিলেও তেজপ্রতাপ নিজেকে দেউলিয়া ঘোষণা করবেন। কাজেই বিবাহবিচ্ছেদের পর ঐশ্বর্যকে আর কোনও সম্পত্তির ভাগ দিতে হবে না। 
জিতনরামের দাবি, তেজপ্রতাপ ইতিমধ্যেই তৃতীয় বিয়ে সেরে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিই তার প্রমাণ। যদিও বিবাহবিচ্ছেদের মামলা আদালতে ঝুলে থাকার কারণে যাদব পরিবার সেই সত্যও স্বীকার করছে না। শুধু তাই নয়। ঐশ্বর্যকে বিয়ের সময়ও তেজপ্রতাপ লিভ-ইন সম্পর্কে ছিলেন। অথচ সেই সম্পর্কের কথা লুকিয়ে লালুপ্রসাদ ছেলের বিয়ে দিয়েছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ