Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের বাড়ি থেকে টিভি নিয়ে গেল লালবাজার

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকা ট্রাফিক দপ্তরের এলইডি টিভি খুলে নিয়ে গেল লালবাজার। সোমবার দুপুরে লালবাজারের ট্রাফিক দপ্তরের কর্তারা অভিষেকের বাড়িতে যান।

অভিষেকের বাড়ি থেকে টিভি নিয়ে গেল লালবাজার
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকা ট্রাফিক দপ্তরের এলইডি টিভি খুলে নিয়ে গেল লালবাজার। সোমবার দুপুরে লালবাজারের ট্রাফিক দপ্তরের কর্তারা অভিষেকের বাড়িতে যান। বাড়ির ভিতর থাকা টিভিটি খুলে নিয়ে চলে যান। জানা গিয়েছে, জেড প্লাস সুরক্ষা পাওয়ার সময় বাড়ির ভিতর সেটি লাগিয়েছিল কলকাতা পুলিশ। এর মাধ্যমে বাড়ির ভিতর থেকেই সবকিছু মনিটরিং করা যায়। বর্তমানে এই সুরক্ষা তুলে নেওয়ায় এলইডি টিভির প্রয়োজন নেই। সেই কারণে তা খুলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ