Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কনস্টেবলের উপর থেকে সাসপেনশন তুলল লালবাজার

কলকাতা পুলিশের প্রথম ব্যাটালিয়নের কনস্টেবল রামকৃষ্ণ কয়ালের উপর থেকে সাসপেনশন তুলে নিল লালবাজার।

কনস্টেবলের উপর থেকে সাসপেনশন তুলল লালবাজার
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিশের প্রথম ব্যাটালিয়নের কনস্টেবল রামকৃষ্ণ কয়ালের উপর থেকে সাসপেনশন তুলে নিল লালবাজার। শুক্রবার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছে তারা। উল্লেখ্য, রাজ্যে ভোটের মুখে উর্দি পরে সোশ্যাল মিডিয়াতে রিল বানিয়ে এই পুলিশকর্মী তৃণমূল প্রভাবিত ওয়েলফেয়ারের কাজের সমলোচনা করেছিলেন। পাশাপাশি কলকাতা পুলিশে ‘ইসলামীকরণে’র অভিযোগও তুলেছিলেন।  সেই রিল রাজ্যজুড়ে ভাইরাল হয়ে যায়। বিতর্ক এড়াতে তড়িঘড়ি লালবাজার এই কনস্টেবলকে সাসপেন্ড করে। এবার ভোট মিটতেই সেই সাসপেনশন তুলে নিল তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ