Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৬ জনকে গ্রেপ্তার করল লালবাজার

লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা বাইপাসে রুবির মোড় থেকে ছ’জনকে গ্রেপ্তার করেছেন। সোমবার বিকেলে ওই তল্লাটে নজরদারি চালানোর সময় গোয়েন্দারা এদের গ্রেপ্তার করেন।

৬ জনকে গ্রেপ্তার করল লালবাজার
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা বাইপাসে রুবির মোড় থেকে ছ’জনকে গ্রেপ্তার করেছেন। সোমবার বিকেলে ওই তল্লাটে নজরদারি চালানোর সময় গোয়েন্দারা এদের গ্রেপ্তার করেন। ধৃতরা হল,  দেবব্রত রায়চৌধুরী, সাবির সর্দার, দেবদাস দাস, মুন্না খান, কালুয়া শেখ,  বান্টি শেখ। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। ধৃতদের সবাই দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাসিন্দা। গোয়েন্দাদের দাবি, ভিড় বাসে যাত্রীদের মোবাইল হাতসাফাই করে ধৃতরা। গিরিশ পার্ক থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে ধৃতদের কাছ থেকে প্রাথমিকভাবে কোনও ফোন উদ্ধার হয়নি। গোয়েন্দাদের দাবি, এদিন বাসে উঠে হাতসাফাইয়ের আগেই তাদের ধরে ফেলা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ