Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরে স্কুলের অনুষ্ঠানে হেনস্তার শিকার লগ্নজিতা, ধৃত অভিযুক্ত

ভগবানপুরের বেঁউদিয়া এলাকায় একটি বেসরকারি স্কুলে বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লগ্নজিতা।

পূর্ব মেদিনীপুরে স্কুলের অনুষ্ঠানে হেনস্তার শিকার লগ্নজিতা, ধৃত অভিযুক্ত
  • ২১ ডিসেম্বর, ২০২৫ ১২:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: স্কুলের অনুষ্ঠানে গান গাইতে উঠে হেনস্তার শিকার হলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। গতকাল, শনিবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ভগবানপুরের বেঁউদিয়া এলাকায় একটি বেসরকারি স্কুলে বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লগ্নজিতা। পরপর বেশ কয়েকটি গান শোনান তিনি। কিন্তু ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গান গাইতে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। স্কুল পরিচালন কমিটির কর্মকর্তা মেহেবুব মল্লিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভন্ডুল হয় অনুষ্ঠান। এর পরে ভগবানপুর থানায় অভিযোগ জানান শিল্পী। হেনস্তার অভিযোগও করেছেন তিনি। যার ভিত্তিতে এফআইআর দায়ের হয়। 
বিষয়টি জানাজানি হওয়ার পরে সক্রিয় হল জেলা প্রশাসন। শুরু হয় অভিযুক্ত মেহেবুব মল্লিকের খোঁজ। সকালেই তাকে গ্রেফতার করে পুলিশ। এনিয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, ‘ওই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এফআইআর হয়েছে। পাশাপাশি ভগবানপুর থানার ওসি সহ পুলিশ অফিসারদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ