নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মুকুটে নতুন পালক জুড়ল। একটি ক্যারাটে প্রশিক্ষণ সংস্থা আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম স্থান পেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আবির হালদার। রবিবার হাওড়ার ভিক্টোরিয়া স্টেডিয়ামে হয় এই প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিল। ওই পড়ুয়াকে ট্রেনিং দিয়েছেন বিদ্যালয়ের ক্যারাটে প্রশিক্ষক মৃণালকান্তি ঘোষ। স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর বলেন, তৃতীয় শ্রেণি থেকে আবির ক্যারাটে শিখছিল। প্রতিযোগিতায় ৯ বছরের বালক বিভাগ ও প্রথম হয়েছে।



