Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যাব সংস্থার অফিস ঘেরাও

ক্যাব সংস্থার অফিস ঘেরাও
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একতরফা চালকদের আইডি ব্লক করা, ভাড়ার সুনির্দিষ্ট তালিকা সহ একগুচ্ছ দাবিতে ঘেরাও করা হল অ্যাপনির্ভর ক্যাব সংস্থার অফিস। অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ডের তরফে সোমবার নিউটাউনে বেসরকারি গাড়ি পরিষেবা দেওয়া ওই সংস্থার অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গাড়ি চালকদের উপর নিদারুণ অত্যচার চলছে। কোনওরকম আলোচনা বা শুনানি ছাড়াই ১৭৩ জন চালকের আইডি ব্লক করা হয়েছে। ফলে ওই পরিবারগুলির আর্থিক অসহায়তা বাড়ছে। বেসরকারি ক্যাব সংস্থার কাছে ভাড়ার একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে। তাতে নির্দিষ্ট দূরত্বের ভাড়া, কমিশন, সার্জ, ওয়েটিং চার্জ সব যাবতীয় বিষয় উল্লেখ করা থাকবে। এর মাধ্যমে যাত্রী ও চালক নির্দিষ্ট গন্তব্যের জন্য সম্ভাব্য ভাড়ার একটি আগাম ধারণাও পাবেন।’ আগামী সপ্তাহে সংগঠনের প্রতিনিধিরা ফের ওই ক্যাব সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ