Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁটাতার না থাকায় চলছে পারাপার, জাল টাকা সহ ধৃত ২

কাঁটাতার না থাকায় চলছে পারাপার, জাল টাকা সহ ধৃত ২
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: জাল নোট সহ মঙ্গলবার রাতে দু’জনকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিস। ধৃতদের নাম সেলিম মণ্ডল ও ইব্রাহিম মণ্ডল। বসিরহাটের সীমান্তবর্তী ইটিন্ডা এলাকা থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়িও ওই এলাকাতেই। পুলিস জানায়, এদিন রাত ১টা নাগাদ সূত্রে মারফত খবর আসে যে, ইটিন্ডা এলাকাতে দু’জন দুষ্কৃতী জাল নোট ভাঙাতে এসেছে। খবর পেয়ে বসিরহাট থানার পুলিস সেখানে যায়। প্রথমে পালানোর চেষ্টা করলেও ওই দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিস। প্রাথমিক জেরার পর তাঁদের কাছ থেকে সাড়ে ১২ হাজারের জাল টাকা উদ্ধার হয়। সবই ৫০০-র নোটে। ধৃত দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে পুলিস মনে করছে, ঘোজাডাঙায় সীমান্তরক্ষীদের কড়া পাহারা সত্ত্বেও বি এস এফের চৌকির দু’পাশে কাঁটাতারের বেড়া নেই। সেই সুযোগ নিয়ে পারাপার করছে বাংলাদেশি দুষ্কৃতীরা। তাঁরাই জাল টাকা নিয়ে আসছে এপারে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ