Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কীটনাশক খেয়ে মৃত্যু নলহাটি ও পাইকরে

কীটনাশক খেয়ে মৃত্যু নলহাটি ও পাইকরে
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: নলহাটি ও পাইকরে দু’টি পৃথক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন বৈজয়ন্ত মাল(৩৩) ও ভূদরকুমার মণ্ডল(৬০)। প্রথমজনের বাড়ি নলহাটির কয়থা গ্রামে। অপরজন পাইকর থানার কামারখুঁড় গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবার বিকেলে বৈজয়ন্তকে কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের খুড়তুতো ভাই কৃষাণ মাল বলেন, শুক্রবার বিকেলে জেঠিমা বৈজয়ন্তকে গবাদি পশুর জন্য খড় কাটতে বলে। তখন দাদা বলে যে ও ওসব করতে পারবে না। এই নিয়ে জেঠিমার সঙ্গে দাদার অশান্তি হয়। পরে সকলের অলক্ষ্যে দাদা কীটনাশক খায়। 
Advertisement
শনিবার সকাল ১১টায় কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসার পথে ভূদরের মৃত্যু হয়। মৃতের মেয়ে পিঙ্কিরানি মণ্ডল বলেন, জেঠু ও কাকাদের সঙ্গে দাদুর জায়গা-জমি নিয়ে অশান্তি চলছিল। এদিন ওরা বাবাকে বন্দুক দেখিয়ে হুমকি দেয়। এরপরই বাবা জমিতে দেওয়া কীটনাশক খেয়ে ফেলেন। যদিও পুলিস জানিয়েছে, এঘটনায় থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিস এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দু’টিরই পৃথক তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ