সংবাদদাতা, তারকেশ্বর: কৃষক, মৎস্যজীবীদের একাধিক দাবি নিয়ে মঙ্গলবার তারকেশ্বর বিডিও এবং হুগলি জেলা পুলিস সুপারের কাছে স্মারকলিপি জমা দিল আর এস পি। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষেতমজুর, ভাগ, লিজ, চুক্তিভিত্তিক কৃষক, মৎস্যজীবীদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, ভেঙে যাওয়া বাড়ি পুনর্নির্মাণ, ভাঙা নদী বাঁধ নির্মাণ, দ্রুত রাস্তা মেরামতি, নদী, খাল দখলমুক্ত করা সহ ১৪ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। কেন্দ্র ও রাজ্য সরকার, উভয়ের কাছেই এই দাবিগুলি পাঠানো হচ্ছে বলে জানান উদ্যোক্তা সংগঠনের পক্ষে মৃন্ময় সেনগুপ্ত।



