Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে যৌন হেনস্তা: সাক্ষ্য গ্রহণ শুরু

কিশোরীকে যৌন হেনস্তা: সাক্ষ্য গ্রহণ শুরু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: শুক্রবার শুরু হল নাবালিকাকে যৌন হেনস্তার বিচার প্রক্রিয়া। শুক্রবার নাবালিকার মায়ের স্বাক্ষ্য গ্রহণ করা হয় বনগাঁ আদালতে। ফের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ নির্যাতিতার স্বাক্ষ্য গ্রহণ করা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, নাবালিকা প্রতিবন্ধী হওয়ায় ওইদিন স্পেশাল এডুকেটরের সাহায্যে তার বয়ান লিপিবদ্ধ করা হবে। এদিকে মামলা তুলে নিতে নির্যাতিতার পরিবারকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে অভিযোগ। মামলা না তোলায় নির্যাতিতার বাবাকে মারধরের অভিযোগ উঠে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি অভিযুক্তের দাদা ৪০ হাজার টাকা নিয়ে নাবালিকার বাড়িতে যান। সেখানে টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার কথা বলে। নাবালিকার বাবা রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ