Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কর্মীদের কোয়ার্টার ও কলোনি উন্নয়নে তৎপর হচ্ছে রেল

কর্মীদের কোয়ার্টার, কলোনি উন্নয়নে অবশেষে তৎপর হচ্ছে রেল। সোমবার আসানসোল ডিআরএম অফিসে একটি সাংবাদিক সম্মেলন হয়। সেখানে ভার্চুয়ালি রেলমন্ত্রী উপস্থিত থেকে রাজ্যের জন্য রেল কী কী করছে তার ব্যাখা দেন

কর্মীদের কোয়ার্টার ও কলোনি উন্নয়নে তৎপর হচ্ছে রেল
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কর্মীদের কোয়ার্টার, কলোনি উন্নয়নে অবশেষে তৎপর হচ্ছে রেল। সোমবার আসানসোল ডিআরএম অফিসে একটি সাংবাদিক সম্মেলন হয়। সেখানে ভার্চুয়ালি রেলমন্ত্রী উপস্থিত থেকে রাজ্যের জন্য রেল কী কী করছে তার ব্যাখা দেন। এরপরই আসানসোলের ডিআরএম চেনতানন্দ সিং স্থানীয় বিষয়গুলি নিয়ে রেলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, কোয়ার্টার সংস্কার ও নতুন কোয়ার্টার তৈরি করার জন্য ১৪কোটি টাকা করে মোট ২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। কয়েক মাসের মধ্যেই রেল কলোনিগুলিকে নতুন রূপে দেখা যাবে। তিনি আরও বলেন, জলস্তর নামা আটকাতেও একাধিক পদক্ষেপ গ্রহণ নিয়েছে রেল। পাশাপাশি প্রতিটি রেল কলোনিতে একটি করে পার্ক ও ওপেন জিম করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ