Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কৃতির ফিটনেস রহস্য

তারকাদের ফিটনেসের রহস্য কী, তা নিয়ে কৌতূহল থাকে দর্শকমহলে। আর সেই হাড়ির খবর ফাঁস করতে নতুন শো আসছে।

কৃতির ফিটনেস রহস্য
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তারকাদের ফিটনেসের রহস্য কী, তা নিয়ে কৌতূহল থাকে দর্শকমহলে। আর সেই হাড়ির খবর ফাঁস করতে নতুন শো আসছে। নাম ‘ফেমাসলি ফিট’। সোফি চৌধুরীর সঞ্চালনায় প্রতি শুক্রবার ওটিটিতে দেখা যাবে এই অনুষ্ঠানের পর্বগুলি। প্রথম পর্বে আসছেন অভিনেত্রী কৃতী শ্যানন। তাঁর ফিটনেসের রহস্য জানতে পারবেন অনুরাগীরা। পরবর্তী পর্বগুলির অতিথি তালিকাও প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। আসছেন অভিনেত্রী মালাইকা আরোরা, সোনম বাজওয়া সহ আরও অনেক তারকা। ফিটনেস রুটিনের পাশাপাশি ব্যক্তিগত অভ্যাস, ফিট থাকার পিছনে নানা বাস্তব গল্প, অভিজ্ঞতাও শেয়ার করবেন তারকারা। এছাড়াও চিট ডে বা শর্টকাটের মজার গল্পও তুলে ধরবেন তাঁরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ