Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কৃতীর কীর্তি

যে চরিত্রে একসময় অমিতাভ বচ্চন, শাহরুখ খানকে ভালোবেসেছেন দর্শক, সেই চরিত্রে রণবীর সিংকে কি একই রকম সম্মান দেবেন?

কৃতীর কীর্তি
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• যে চরিত্রে একসময় অমিতাভ বচ্চন, শাহরুখ খানকে ভালোবেসেছেন দর্শক, সেই চরিত্রে রণবীর সিংকে কি একই রকম সম্মান দেবেন? ‘ডন থ্রি’ ছবির ঘোষণার পর থেকে এই প্রশ্ন নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেই বহুবার আলোচনা হয়েছে। পাশাপাশি রণবীরের সঙ্গে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়েও কৌতূহলের শেষ নেই। কিয়ারা আডবাণী  সন্তান সম্ভাবনার কারণে ছবি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর বিভিন্ন নায়িকাকে নিয়ে নানা জল্পনা হয়েছে। তবে শেষ হাসি সম্ভবত হাসবেন কৃতী শ্যানন। পরিচালক ফারহান আখতার এবং ক্রিয়েটিভ টিমের সদস্যরা কৃতীকেই নাকি বেছে নিয়েছেন। সূত্রের খবর, ইউরোপের বড় অংশ জুড়ে হবে শ্যুটিং। প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে শ্যুটিং। কৃতী ছাড়াও এই ছবিতে অভিনেত্রী শর্বরী ওয়াঘ থাকতে পারেন বলে খবর রটেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ