Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ফ্যাশন মঞ্চে কৃতী

তাঁর ফ্যাশন সেন্স নিয়ে বিস্তর আলোচনা হয় বিনোদন দুনিয়ায়। তিনি অভিনেত্রী কৃতী শ্যানন।

ফ্যাশন মঞ্চে কৃতী
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• তাঁর ফ্যাশন সেন্স নিয়ে বিস্তর আলোচনা হয় বিনোদন দুনিয়ায়। তিনি অভিনেত্রী কৃতী শ্যানন। এবার লন্ডন ফ্যাশন উইকের মঞ্চে দেখা যাবে কৃতীকে। এমন একটি আন্তর্জাতিক মঞ্চের রেড কার্পেটে সুযোগ পেয়ে আপ্লুত নায়িকা। আগামী ২৩ ফেব্রুয়ারি লন্ডনে আয়োজিত হচ্ছে ফ্যাশন সপ্তাহ। সেখানেই অভিনব সাজে উপস্থিত হবেন কৃতী। ইতিমধ্যে তাঁর পোশাক ডিজাইন হয়ে গিয়েছে। যদিও কোন ডিজাইনারের পোশাকে তিনি সাজছেন, তা স্পষ্ট নয়। আগামী ২১ বা ২২ ফেব্রুয়ারি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন কৃতী। সদ্য তিনি ‘ককটেল ২’ ছবির শ্যুটিং শেষ করেছেন। এই ছবিতে কৃতীর সঙ্গে অভিনয় করছেন শাহিদ কাপুর ও রশ্মিকা মন্দানা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ