Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬

কাপলিং ভেঙে দু’ভাগ চলন্ত এক্সপ্রেস

চলন্ত অবস্থাতেই কাপলিং ভেঙে দু’ভাগ হয়ে গেল ওড়িশাগামী নন্দনকানন এক্সপ্রেস। এর জেরে একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রেনের কামরাগুলি

কাপলিং ভেঙে দু’ভাগ চলন্ত এক্সপ্রেস
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লখনউ: চলন্ত অবস্থাতেই কাপলিং ভেঙে দু’ভাগ হয়ে গেল ওড়িশাগামী নন্দনকানন এক্সপ্রেস। এর জেরে একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রেনের কামরাগুলি। তবে ট্রেনটি ধীরগতিতে থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। হতাহতের কোনও খবর মেলেনি। সোমবার উত্তরপ্রদেশের পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশন থেকে কিছুটা দূরে চন্দৌলির কাছে দুর্ঘটনাটি ঘটে।
Advertisement
দিল্লি থেকে পুরীর দিকে রওনা দিয়েছিল ট্রেনটি। প্রায় তিন ঘণ্টা দেরিতে চলছিল। সোমবার রাতের দিকে হঠাৎ চন্দৌলির কাছে ট্রেনের কাপলিং ভেঙে যায়। আর বিচ্ছিন্ন হয়ে যায় কামরাগুলি। এক যাত্রীর কথায়, ‘আচমকাই ব্যাপক ঝাঁকুনি অনুভব করি। একটু পর ট্রেনটি থামে। সদ্য স্টেশন থেকে ছাড়ায় তেমন গতি ছিল না। তাই কোনওক্রমে বেঁচে গিয়েছি।’ রেলসূ্ত্রে খবর, পরের দিকে ক্ষতিগ্রস্ত এস ৪ ও এস ৫ কোচ দু’টিকে দীন দয়াল উপাধ্যায় জংশনে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ চলে মেরামতির কাজ। জানা গিয়েছে, প্রায় চার ঘণ্টা পর সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  ছবি সৌজন্যে সমাজমাধ্যম।
Advertisement
সম্পর্কিত সংবাদ