• কঙ্কনা সেনশর্মা অভিনীত থ্রিলার সিরিজ ‘সার্চ: দ্য নয়না মার্ডার কেস’-এর দ্বিতীয় সিজন আসতে চলেছে। এই সিরিজের প্রথম সিজনটি মুক্তি পায় চলতি বছর। তবে শেষ হয়েও শেষ হয়নি। ফলে দর্শকমহলে তা নিয়ে আগ্রহ ছিলই। অবশেষে জানা গেল, ফের কঙ্কনা ফিরবেন এসিপি সংযুক্তা দাসের ভূমিকায়। আগামী বছর এপ্রিল মাস থেকে শুরু হবে নতুন সিজনের শ্যুটিং। সূত্রের খবর, আগের সিজনটি যে জায়গায় শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে পরের সিজনের গল্প। অর্থাৎ পরের অংশে অমীমাংসিত যাবতীয় রহস্যের জবাব দেওয়া হবে বলে জানা গিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষেই মুক্তি পেতে পারে দ্বিতীয় সিজন।



