Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্র সমাবেশ সত্ত্বেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নির্বিঘ্নেই

দুই অর্ধেই নির্বিঘ্নে পরীক্ষা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের দিন পরীক্ষা পড়ায় আশঙ্কা ছিল বিভিন্ন মহলে।

ছাত্র সমাবেশ সত্ত্বেও কলকাতা  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নির্বিঘ্নেই
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই অর্ধেই নির্বিঘ্নে পরীক্ষা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের দিন পরীক্ষা পড়ায় আশঙ্কা ছিল বিভিন্ন মহলে। তবে, পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে টিএমসিপির তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল। প্রচার করা হয় একটি হেল্পলাইন নম্বরও। গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপির তরফেও একাধিক হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছিল। 
তবে, বিভিন্ন কলেজ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা হয়েছে নির্বিঘ্নেই। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন, ৯৬ শতাংশ ছাত্রছাত্রীই এদিন পরীক্ষায় বসেছেন। নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সাধারণ সম্পাদক মানস কবি জানিয়েছেন, অধ্যক্ষরা দায়িত্বের সঙ্গে তাঁদের ভূমিকা পালন করেছেন। কোথাও কোনও সমস্যার খবর মেলেনি। পরীক্ষার্থীরাও নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছেছেন। প্রসঙ্গত, প্রায় ৮৫টি কলেজে সব মিলিয়ে ১৪টি বিষয়ের পরীক্ষা হয়েছে। যদিও, মূল বিষয় কমার্স এবং ল’ বিষয়ের। বাকিগুলি সাপ্লিমেন্টারি পরীক্ষা। সব মিলিয়ে প্রায় ২২ হাজার পরীক্ষার্থী ছিলেন এদিনের পরীক্ষাগুলিতে।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ