Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লালবাজারের ওয়েবসাইটে বিভ্রাট, অনলাইনে অভিযোগ জানাতে গিয়ে সমস্যায় শহরবাসী

কলকাতা পুলিসের সরকারি ওয়েবসাইট (kolkatapolice.gov.in) বসে গিয়েছে। সোমবার এই বিভ্রাটের শুরু।

লালবাজারের ওয়েবসাইটে বিভ্রাট, অনলাইনে অভিযোগ জানাতে গিয়ে সমস্যায় শহরবাসী
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের সরকারি ওয়েবসাইট (kolkatapolice.gov.in) বসে গিয়েছে। সোমবার এই বিভ্রাটের শুরু। মঙ্গলবার বিকেল পর্যন্ত সেই ওয়েবসাইট খোলা যায়নি। তাহলে কি হ্যাক হল এই ওয়েবসাইট? লালবাজারের দাবি, হ্যাকিং নয়, খুব সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি। 

Advertisement

এর ফলে কলকাতা পুলিসের কর্মীদের পাশাপাশি সমস্যায় পড়েছেন শহরবাসীর একটা বড় অংশ। কারণ, কলকাতা পুলিসের ওয়েবসাইটে লালবাজারের ওসি কন্ট্রোল ও ট্রাফিক কন্ট্রোল রুমের নম্বরের পাশাপাশি সিনিয়র সিটিজেন, প্রণাম, ট্রাফিক, উইমেন ইন ডিসট্রেস হেল্পলাইন নম্বরের মতো একাধিক আপৎকালীন নম্বর থাকে। মূলত, বিপদের সময় এইসব নম্বরের সাহায্য নেন সাধারণ মানুষ। কিন্তু ওয়েবসাইট না খোলায় কেউ দরকারে ওইসব নম্বরের খোঁজ পাবেন না। হালফিলে কলকাতাবাসীর একটা বড় অংশ এখন অনলাইনে ই-মেলের মাধ্যমে অভিযোগ জানাতে পছন্দ করেন। বিশেষ করে, সাইবার ক্রাইম, ব্যাঙ্ক ফ্রডের মতো অপরাধের ক্ষেত্রে অনেকেই সশরীরে হাজির না হয়ে ই-মেলে অভিযোগ দায়ের করেন। কিন্তু গত দু’দিন ধরে কলকাতা পুলিসের ওয়েবসাইট না খোলায় পুলিস কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম থেকে ডিসি— কারও ই-মেল আইডি পাওয়া যাচ্ছে না। ফলে অনলাইনে অভিযোগ জানাতে গিয়ে সমস্যায় পড়েছে আম জনতা। এই প্রসঙ্গে কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (মর্ডানাইজেশন) নীলাঞ্জন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যেই ন্যাশনাল ইনফর্মটেক্স সেন্টার বা ‘নিক’-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মেরামতির কাজ শুরু হয়েছে।’

সম্পর্কিত সংবাদ