Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেশে সর্বাধিক আয় কলকাতা বিমানবন্দরের

বিমানবন্দর থেকে আয়ের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা বিমানন্দর। পরপর দু’বছরের পরিসংখ্যানে দেশের অন্য রাজ্যগুলির বিমানবন্দরকে টেক্কা দিয়েছে কলকাতা।

দেশে সর্বাধিক আয় কলকাতা বিমানবন্দরের
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দর থেকে আয়ের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা বিমানন্দর। পরপর দু’বছরের পরিসংখ্যানে দেশের অন্য রাজ্যগুলির বিমানবন্দরকে টেক্কা দিয়েছে কলকাতা।

Advertisement

২০২৩-২৪ সালের রিপোর্ট বলছে, চেন্নাই বিমানবন্দরের থেকে আড়াই গুণ বেশি মুনাফা অর্জন করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এই সময়কালে লাভের পরিমাণ ৬৭০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে কলকাতার বিমানবন্দরের আয় হয়েছিল ১৫৭৮.৬১ কোটি টাকা। সেই জায়গায় খরচ হয়েছিল ৯০৯.১২ কোটি। এই সময়কালে চেন্নাই বিমানবন্দর ১২১২.৭৭ কোটি টাকা আয় করে। সেখানে খরচ হয়েছিল ৯৩০.৮৩ কোটি টাকা। লাভের পরিমাণ ফলে চেন্নাইয়ের লাভ হয়েছিল ২৮১.৯৫ কোটি টাকা। এর আগে ২০১৯-২০ অর্থবর্ষে সর্বোচ্চ আয় ছিল কলকাতার। সেবার ৫৪৫ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছিল  কলকাতা বিমানবন্দর। ২০২৩-২৪ সালে আগের রেকর্ডও  ভেঙে দিয়েছে কলকাতা। ২৩ শতাংশ লাভ বৃদ্ধি হয়েছে আগের থেকে। ২০২৫-২৬ সালে কলকাতার আর্থিক রিপোর্টও দিল্লিতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে তাও গোটা দেশে নজির সৃষ্টি করবে বলে দাবি বিমানবন্দরের আধিকারিকদের। তাঁদের মত, এক হাজার কোটি টাকার বেশি লাভ হবে এই বছরে।
কলকাতা বিমানবন্দরের গুরুত্ব প্রতিদিন বাড়ছে। একই হারে বৃদ্ধি পাচ্ছে যাত্রী সংখ্যাও। এখন গড়ে ৩৫০টি বিমান প্রতিদিন যাতায়াত করছে কলকাতা বিমানবন্দরের মাধ্যমে। দৈনিক যাত্রী সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। ২০২২-২৩ সালের পরিসংখ্যানে দেখা গিয়েছে, কলকাতা গোটা দেশের মধ্যে প্রথম স্থানে থেকেছে আয়ের ক্ষেত্রে। সেবার কলকাতা বিমানবন্দরের লাভ হয়েছিল ৪৬৪.১৯ কোটি টাকা। দ্বিতীয় স্থানে ছিল কর্ণাটক। তারা বিমানবন্দর থেকে রাজস্ব আদায় করে ৪০২ কোটি টাকা। তৃতীয় স্থানে ছিল তামিলনাড়ু। তারা ২২৭.৮ কোটি টাকা লাভ করেছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ