Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বিমানবন্দর: আমেদাবাদ কাণ্ডের প্রেক্ষিতে সারপ্রাইজ ভিজিটে ডিজিসিএ

আমেদাবাদ বিমান দুর্ঘটনার জেরে নড়েচড়ে বসেছে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। কলকাতায় আচমকাই পরিদর্শনে এলেন ডিজিসিএ কর্তারা।

কলকাতা বিমানবন্দর: আমেদাবাদ কাণ্ডের প্রেক্ষিতে  সারপ্রাইজ ভিজিটে ডিজিসিএ
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেদাবাদ বিমান দুর্ঘটনার জেরে নড়েচড়ে বসেছে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। কলকাতায় আচমকাই পরিদর্শনে এলেন ডিজিসিএ কর্তারা। দু’দিন ধরে চলল অডিট। এরপর রিপোর্ট দেবে তারা। এর আগে দিল্লি ও মুম্বই বিমানবন্দরে পরিদর্শনে যান ডিজিসিএ কর্তারা। তৃতীয় পর্যায়ে তাঁরা এলেন কলকাতায়। বুধ ও বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে সারপ্রাইজ অডিট করেন ডিজিসিএ’র যুগ্ম ডিজি ভরতভূষণ। কলকাতা বিমানবন্দরের টার্মিনাল এরিয়া, রানওয়ে, ট্যাক্সিওয়ে, পার্কিং, হ্যাঙ্গার, বিমান রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতি খুঁটিয়ে পরীক্ষা করা হয়। বিমানবন্দর সংলগ্ন অংশে জল জমছে কি না, রাস্তার কী অবস্থা, বহুতল সব বিষয়ে নজরদারি চালানো হয়। যাত্রীদের মতামত সংগ্রহ করা হয়েছে। সবমিলিয়ে একটি রিপোর্ট তৈরি করবে ডিজিসিএ। এর আগে দিল্লি ও মুম্বই বিমানবন্দরের ক্ষেত্রে অনেক ত্রুটি উঠে এসেছিল ডিজিসিএ’র রিপোর্টে। কলকাতার ক্ষেত্রে কী হয়, সেটা নিয়েই চর্চা চলছে। কলকাতা বিমানবন্দরের আধিকারিকদের আশা, ডিজিসিএর রিপোর্টে কলকাতা বিমানবন্দর যাত্রীসুরক্ষা ও স্বাচ্ছন্দ্যে ‘ফুল মার্কস’ই পাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ