Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফিরছে ‘কফি উইথ করণ’

ফিরছে ‘কফি উইথ করণ’
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পরিচালক-প্রযোজক করণ জোহর সঞ্চালিত অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম সিজন আসছে। চলতি বছরের শেষে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই অনুষ্ঠান। এ বিষয়ে ইতিমধ্যে কথাবার্তা বলা শুরু করেছেন করণ। তবে কিছুই চূড়ান্ত হয়নি। এবারের সিজনে বেশ কিছু পরিবর্তন করার পরিকল্পনা করেছেন করণ। কেবল বলিউডের তারকারাই নন, দক্ষিণী তারকাদেরও অনুষ্ঠানে ডাকার প্ল্যান তাঁর। এছাড়াও অতিথি হিসেবে কনটেন্স ক্রিয়েটররাও আসতে পারেন বলে খবর। তারকাদের হাড়ির খবর ফাঁস করার পাশাপাশি করণ নজর দেবেন সাম্প্রতিক বিষয়ের উপর তারকাদের কী মতামত, তার উপর। তবে অতিথি তালিকায় কারা কারা থাকবেন, তা এখনও চূড়ান্ত নয়। শীঘ্রই সে বিষয়ে আলোচনা শুরু করবেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ