কেরলের নীলাম্বুর বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন এই বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী দিল ঘাসফুল শিবির। তৃণমূল সূত্রে খবর, প্রার্থী পি ভি আনভার নীলাম্বুর কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর বিধায়ক পদে ইস্তফা দেন। ফলে সেই আসনে প্রার্থী দিলে ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে তৃণমূল। তাছাড়াও জাতীয় রাজনৈতিক দলের তকমা আদায়ের জন্য দেশের চারটি রাজ্যে তৃণমূলের ছয় শতাংশের বেশি ভোটের প্রয়োজন রয়েছে। ফলে কেরলেও সংগঠন বিস্তার করে সেখানে তৃণমূলের ভোটব্যাঙ্ক শক্ত করার দিকেই নজর রয়েছে। সেই কারণেও এই প্রার্থী দিয়েছে ঘাসফুল শিবির।



