Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে বাথরুমে পড়ে গিয়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

কান্দিতে বাথরুমে পড়ে গিয়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: মঙ্গলবার রাতে বাথরুমে পড়ে গিয়ে এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হল। ঘটনাটি খড়গ্রাম থানার খড়সা গ্রামের। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাজদীপ রায়(৪৫)। তাঁর বাড়ি কান্দি পুরসভার বাঘডাঙা এলাকায়। তবে কয়েকবছর ধরে তিনি খড়সা গ্রামে বোনের বাড়িতে থাকতেন।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। এদিন সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাথরুমে যান। বাথরুমে ঢোকার পরেই তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় কান্দি থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ