Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন মধ্যরাতে সিভিক ভলান্টিয়ার নিয়ে তল্লাশি, জবাব তলব হাইকোর্টের

কেন মধ্যরাতে সিভিক ভলান্টিয়ার নিয়ে তল্লাশি, জবাব তলব হাইকোর্টের
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতে সিভিক ভলান্টিয়ার নিয়ে কেন বিজেপি নেতার বাড়িতে পুলিস তল্লাশি করতে গেল, তা নিয়ে এবার রাজ্যের জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। বিজেপির বারাকপুরের আহ্বায়ক বিশাল জয়সোয়ালের অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর রাত আড়াইটে নাগাদ একটি খুনের চেষ্টার মামলায় আগাম জামিনে থাকা তাঁর ভাইকে খুঁজতে তিন সিভিক ভলান্টিয়ারকে নিয়ে বাড়িতে চড়াও হয় খড়দা থানার পুলিস। বুধবার মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, অভিযুক্ত নিম্ন আদালত থেকে জামিন পেলেও কেন পুলিস সেই খবর পেল না? কীভাবেই বা খুনের চেষ্টার মামলায় জামিন পেয়ে গেলেন অভিযুক্ত? সরকারি আইনজীবী কি তাহলে জামিনের বিরোধিতা করেননি? এর সদুত্তর দিতে পারেনি রাজ্য। কেন সিভিক নিয়ে পুলিস তল্লাশি করতে গিয়েছিল, তা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট।
Advertisement
সম্পর্কিত সংবাদ